Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. লুৎফর রহমান।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে তাকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝিবাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৩টি চাইনিজ কুড়াল, ২টি রাম দা, ১টি লোহার চাকু, ১টি দেশীয় দা, ৪টি স্টিল পাইপ, ১টি হাতুড়ি, ১টি চেইন, ১টি বেইচ গিয়ার, ৩টি স্টিলের চাকু। এছাড়া আরও ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। 

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহবায়ক এমএ হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতরাতে যৌথ বাহিনী সৈয়দকে গ্রেফতারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে।  তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেফতার হলেও তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়।  যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।  আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

জাতীয় প্রেস ক্লাবে ইশরাক, দেবেন পদত্যাগের ঘোষণা

কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

ইশরাক ইস্যুতে মারুফ কামাল কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

শফিকুল আলমের পোস্ট ইশরাকের পদত্যাগ ইস্যুতে গতকাল কী ঘটেছিল

আরও পড়ুন

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম