Logo
Logo
×
   

সারাদেশ

তরুণ প্রজন্মের অনেকেই ব্যালট পেপার চোখে দেখেনি: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

তরুণ প্রজন্মের অনেকেই ব্যালট পেপার চোখে দেখেনি: জিকে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী জিকে গউছ বলেছেন, দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে বিএনপি মানুষের পক্ষে সেটি বারবার প্রমাণ করেছে। ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আমরা একে অপরের পাশে দাঁড়াব। মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় আমরা নিজেরা ঠিক করব। স্থির থাকতে হবে। ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, ১৭ বছর আওয়ামী লীগ ছিল। জোর করে মানুষের ভোট তারা কেড়ে নিয়েছে। এ ১৭ বছর তরুণ প্রজন্মের অনেকেই ব্যালট পেপার চোখে দেখেনি। অনেকে ভোট দিতে পারেনি। আমরা যারা বিএনপি করেছি তারা মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে ছিলাম। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ৩ বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও হাসিনার শাসনামলে মিথ্যা, বানোয়াট মামলায় ৬ বছর কারাগারে বন্দি ছিলেন। আমাদের মনে অনেক কষ্ট। তারপরও আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কষ্টকে ভুলে গেছি।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিকে গউছ আরও বলেন, হাসিনার পালিয়ে যাওয়ার পর পুরো দেশ অরক্ষিত ছিল। থানায় কোনো পুলিশ ছিল না। প্রশাসন নাই বললেই চলে। দেশে ৩ দিন কোনো সরকার ছিল না; কিন্তু বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রতিটি নেতাকর্মী, আন্দোলনে যারা ছিলাম সবাই মিলেমিশে সবাই এক হয়ে গিয়েছিলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .