Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লা-৫

ধানের শীষে ভোট চাইলেন আসিফ আকবর

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

ধানের শীষে ভোট চাইলেন আসিফ আকবর

বিসিবির পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর। ফাইল ছবি

Advertisement

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারে জসিম উদ্দিনের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট প্রার্থনা করেন।

এ সময় আসিফ আকবর বলেন- প্রিয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়াবাসী, আমি আজ আপনাদের এলাকায় গণসংযোগে এসেছি। সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বসে অনেক কথা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেবেন। ওই দিন জসিম উদ্দিন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।  

তিনি আরও বলেন, আমি আবারও আপনাদের এলাকায় আসবো এবং সারাদেশে ধানের শীষের পক্ষে ভোট চাইবো। আমার একটাই আর্জি—আপনারা সবাই ধানের শীষে ভোট দিন।

গণসংযোগকালে কুমিল্লা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জসিম উদ্দিনের সমর্থকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা

সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

আরও পড়ুন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে চার শাবকের জন্ম

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার না করার অনুরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম