Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতকানিয়ায় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

সাতকানিয়ায় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

Advertisement

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্দুক ও ধারালো অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা ও ১টি ছুরি।  

গ্রেফতারকৃত যুবকরা হলেন- উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলার টেইলাপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও ছনখোলার পশ্চিমপাড়া এলাকার নুরুল হকের ছেলে সাইমন উদ্দিন (২১)। 

যৌথবাহিনী সূত্র জানায়, দুই যুবকের কাছে অবৈধ অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে এওচিয়ার ছনখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. জাহাঙ্গীর আলম ও সাইমন উদ্দিন নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।  তাদের দেওয়া তথ্যমতে একটি খড়ের গাদার ভেতর লুকানো দেশীয় তৈরি ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।  গ্রেফতারকৃত দুই যুবককে বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎হাজারীবাগে ভাঙা পানির ট্যাংকিতে এয়ারগান উদ্ধার

‎হাজারীবাগে ভাঙা পানির ট্যাংকিতে এয়ারগান উদ্ধার

নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

টেকনাফে ১০টি তাজা গ্রেনেডসহ গোলাবারুদ উদ্ধার

টেকনাফে ১০টি তাজা গ্রেনেডসহ গোলাবারুদ উদ্ধার

রাজশাহীতে ২ পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার, তরুণীসহ গ্রেফতার ২

রাজশাহীতে ২ পিস্তল ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার, তরুণীসহ গ্রেফতার ২

বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক

বিদেশি পিস্তল-গুলিসহ একই পরিবারের ৪ সদস্য আটক

আরও পড়ুন

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম