Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহাদেবপুরে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

মহাদেবপুরে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি।

Advertisement

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী শাকিব হোসেনের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শাকিব উপজেলার এনায়েতপুর গ্রামের লিটনের ছেলে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মফিজুল ইসলাম জানান, শাকিব বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসে আসেন এবং যথারীতি দায়িত্ব পালন করেন।  শুক্রবার ছুটির দিন থাকায় অফিস সকাল থেকে সম্পূর্ণ ফাঁকা ছিল।  শাকিব অফিসের বিশ্রাম রুমে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন তিনি।

জানা গেছে, প্রায় ৭ মাস আগে বিয়ে করেন শাকিব। তার মৃত্যুটি রহস্যজনক বলেও অনেকে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম