Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম

কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে কিশোর নিহত

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কেমিক্যাল পদার্থের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লোকনাথ দাস (২৪) নামে এক ওয়ার্কশপ মালিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার লালপুর বাজারের লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কশপে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভেতরে দাহ্য গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রাইন্ডার লাগানোর সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ সময় রায়হান ডকইয়ার্ডের প্লেনশিট নিয়ে লোকনাথের ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণে ড্রামের ধাতব অংশ ছিটকে রায়হানের মাথায় আঘাত করে। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই রায়হান মারা যায়।

আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিউল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম