Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লা-৭

তারেক রহমানের ‘আই হেভ এ প্ল্যান’ বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন রেদোয়ান

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

তারেক রহমানের ‘আই হেভ এ প্ল্যান’ বাস্তবায়নে ধানের শীষে ভোট চাইলেন রেদোয়ান

কুমিল্লা-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হেভ এ প্ল্যান’ বাস্তবায়নে কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনি আসনে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কেরণখাল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অনুষ্ঠিত পৃথক উঠান বৈঠক ও গণসংযোগে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন তিনি।

তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হলে তিনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। ৫০ লাখ কৃষককে কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পরামর্শ দেওয়া হবে। ৫০ লাখ ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুস্থ ও অসহায় পরিবার ২ হাজার ৫শ টাকা মূল্যের খাদ্য সহায়তা পাবে। ১ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষাসহ যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়ন করা হবে।

স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বিরোধিতা করায় চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিদ্যমান সব কমিটি ভেঙে দিয়েছে কেন্দ্রীয় কমিটি। অন্য প্রতীকের কথা বলে বিএনপির ভোটারদের বিভ্রান্ত করবেন না। 

পৃথক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা অধ্যক্ষ আবু তাহের, সুলতান মঈন আহমেদ রবিন, মিজানুর রহমান, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন, উপজেলা মহিলা দল সহ-সভাপতি সুমাইয়া রহমান, যুবদল নেতা রাজীব আহম্মেদ ভূইয়া, মোকাররম মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু, রকিবুল ইসলাম, মো. কামরুজ্জামান, জসিম উদ্দিন, এনামুল, শাহজালাল, হাবিবুর রহমান, সাদ্দাম, হুমায়ন, ইউনুস, সরদার শাহ জামাল, জহির, বোরহান, ইকবাল, আজিম, নাসিম, জাকির, মঙ্গল প্রমুখ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬১৭

এবার বিএনপি নেতাদের উদ্দেশে নয়নের বিশেষ সতর্কবার্তা

এবার বিএনপি নেতাদের উদ্দেশে নয়নের বিশেষ সতর্কবার্তা

গোপালগঞ্জে তোলপাড়, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জে তোলপাড়, বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে

আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে

আরও পড়ুন

রাজারহাটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজারহাটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম