Logo
Logo
×
   

সারাদেশ

একসঙ্গে প্রাণ হারালেন স্বামী–স্ত্রী

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

একসঙ্গে প্রাণ হারালেন স্বামী–স্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ স্বামী ও তান স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক, যাত্রীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের ইনসাফ আলীর ছেলে জালাল উদ্দিন (৭১) ও জালাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৬২)। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী-নিমগাছি সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী–স্ত্রী নিহত হন। দুর্ঘটনায় হতাহতরা উত্তরবঙ্গ মহাসড়কের ভুঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ওই অটোভ্যানযোগে নিমগাছি যাচ্ছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- একই এলাকার অটোভ্যানচালক চুবানদি প্রামাণিকের ছেলে মগরিব আলী (৪৫),  আব্দুল মজিদের স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫), নুর মোহাম্মদের ছেলে আব্দুর রউফ (৩৭),  এবং আরও একজন অজ্ঞাত পরিচয় যাত্রী (৪০)।

আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .