Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে বাঁচানো গেল না

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে বাঁচানো গেল না

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত ৯ বছর বয়সি শিশু হুজাইফা। ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত ৯ বছর বয়সি শিশু হুজাইফা সুলতানা আফনানকে বাঁচানো গেল না। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছে সে। 

হুজাইফার মা সাবেকুন নাহার ও চাচা শওকত আলী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার পর থেকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। 

শনিবার সকালে বাড়িতে শিশুটির মৃত্যুর খবর আসলে স্বজন ও এলাকাবাসীর শোকে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। 

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় বাবা জসিম উদ্দিনের সঙ্গে বাড়ি ফেরার পথে মিয়ানমার প্রান্ত থেকে ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয় শিশু হুজাইফা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া গয়ালমারা এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, হুজাইফার অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি থাকায় মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি তবে মস্তিষ্কের চাপ কমানোর চেষ্টা করা হয়। 

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকা জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, হুজাইফার মৃত্যুতে আমরা উখিয়া-টেকনাফের মানুষ উদ্বিগ্ন। ভবিষ্যতে হুজাইফার মতো আর কোনো সাধারণ মানুষকে যেন জীবন দিতে না হয় সে জন্য আমাদের দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীগুলোকে আরও সচেতনতার সঙ্গে সীমান্ত পাহারা দিতে হবে। আমাদের দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে গুলি এসে নিরস্ত্র মানুষ মারা যাবে সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

পাকিস্তানে পুলিশের গাড়িতে বন্দুক হামলা, নিহত ৩

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

ফের উত্তপ্ত মণিপুর, গুলিতে আরও ২ নাগা বেসামরিক নিহত

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আরও পড়ুন

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

আধিপত্যের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

চিকিৎসার অভাবে এক সন্তানের মৃত্যু, ২ জনকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম