বিএনপি প্রার্থী রেদোয়ান আহমেদের নির্বাচনি সভায় জনতার ঢল
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের নির্বাচনি জনসভা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের নির্বাচনি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভা ময়দান জনসমুদ্রে পরিণত হয়।
নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
বিএনপি প্রার্থীর নির্বাচনি উপদেষ্টা আব্দুল মান্নান বিএসসির সভাপতিত্বে ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি নেতা একেএম সামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।
আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সফিকুর রহমান, আবু ফয়েজ মোহাম্মদ আব্দুল্লাহ, নূরুল ইসলাম ভূইয়া, আবুল বাসার, ফজলুল হক পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবদল যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা রাজিব আহমেদ ভূইয়া, স্বেচ্ছাসেবকদল নেতা সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

