Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শেষ পর্যন্ত সুষ্ঠু ভোটের আশা সারজিস আলমের

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

শেষ পর্যন্ত সুষ্ঠু ভোটের আশা সারজিস আলমের

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। ছবি: যুগান্তর

Advertisement

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবীহাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।

ভোট প্রদানের পর তিনি সংবাদকর্মীদের বলেন, আমি উৎসবমুখর পরিবেশে ১১-দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক শাপলা কলি ও গণভোটে হ্যাঁ-তে ভোট দিয়েছি। হাজারো শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের আশায় ভোট দিলাম। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পাব। জনগণের মতামতের উপরে আমরা যেন আস্থা রাখি। ভোটগ্রহণের সাথে যারা রয়েছেন আমরা প্রত্যেকের পেশাদার আচরণ প্রত্যাশা করি। সকল রাজনৈতিক দল উদারতা দেখাতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তিনি আরও বলেন, গত কয়েকদিনে আমরা বিএনপি নেতাকর্মীদের ভোটারদের বাধা দেওয়া ও হুমকি দিতে দেখেছি। আমরা প্রত্যাশা করি, আজকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ হবে না। প্রশাসন যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে আমাদের কোনো অভিযোগ থাকবে না। 

তিনি বলেন, পেশিশক্তির ব্যবহার করে ভোটকে প্রভাবিত আমরা কাউকে জয়ী হতে দেব না। তবে জনগণের উপর আমাদের আস্থা থাকবে। সারা দেশের মানুষ এবার শাপলা কলিসহ ১১-দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশকে জয়ী করবে। মানুষ দেখেছে দেড় বছরে কারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তা বিবেচনা করে মানুষ ভোট দেবে।

সুষ্ঠু ভোট হলে পঞ্চগড়-১ আসনের প্রত্যেক কেন্দ্রে জয়ের আশা প্রকাশ করেন সারজিস আলম।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

পঞ্চগড়ে বিরল প্রজাতির সাপ উদ্ধার

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

এইচএসসির ফলাফলে বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন সারজিস

এইচএসসির ফলাফলে বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন সারজিস

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম