Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশাল জেলায় তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

বরিশাল জেলায় তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ

বরিশাল জেলায় তিন ঘণ্টায় ভোট পড়েছে ১৫-২০ শতাংশ। ফাইল ছবি

Advertisement

সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বরিশালের ছয়টি সংসদীয় আসনে গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম সুমন। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এদিকে বরিশাল-৫ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও অধিকাংশ কেন্দ্রে এজেন্ট পাওয়া গেছে শুধু ধানের শীষ ও হাতপাখা প্রতীকের প্রার্থীদের। অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

সকাল ৮টায় বরিশাল নগরীর রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। একই সময়ে নগরীর বগুড়া রোড এসসিজিএম স্কুলকেন্দ্রে ভোট দেন বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী।

নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হলকেন্দ্র পরিদর্শনে এসে বরিশাল মহানগর উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, কোথাও কোনো অঘটন ঘটার সুযোগ নেই। কোনো সংবাদ পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে। স্বস্তির পরিবেশ রক্ষা করতে তফসিল ঘোষণার পর থেকেই পুলিশ কাজ করছে।

সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল সিটি করপোরেশন এলাকার চৈতন্য স্কুল ভোটকেন্দ্রে সরেজমিন নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো লাইন বা ভিড় ছিল না। কেন্দ্রে আসা অনেকেই ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কিছু ভোটার উৎসবমুখর পরিবেশ না পাওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে সকাল ৯টার দিকে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়কেন্দ্রে দেখা যায় সুনসান নীরব পরিবেশ। প্রায় ২ হাজার ৭৩৬ ভোটারের এ কেন্দ্রে দুই ঘণ্টায় প্রায় ২০০টি ভোট পড়ে। 

প্রিসাইডিং কর্মকর্তা রেদওয়ান জানান, নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি প্রায় সমান।

সামগ্রিকভাবে সকাল পর্যন্ত বরিশালের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা গেছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আরও পড়ুন

সম্পর্কিত খবর

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

চিঠির খাম থেকে পার্সেল, বদলে যাওয়া ডাকপিয়নের গল্প

চিঠির খাম থেকে পার্সেল, বদলে যাওয়া ডাকপিয়নের গল্প

আরও পড়ুন

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

জমির বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম