Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

Advertisement

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ এএম

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

ছবি: সংগৃহীত

Advertisement

রাত নামলেই কুমিল্লার সড়ক-মহাসড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পদুয়ার বাজার বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্র ও নির্জন সড়কগুলোতে রাতে চলাচলকারী যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সিএনজিচালিত অটোরিকশার চালক কিংবা যাত্রীবেশে অপরাধ সংঘটনের আশঙ্কা সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। 

সম্প্রতি কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুত তাজমীন হত্যাকাণ্ডে সিএনজিচালক সুমন মিয়ার সম্পৃক্ততার ঘটনা রাতের যাতায়াতের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

গত বুধবার গভীর রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে নগরীর রেসকোর্সে বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিল জান্নাতুত তাজমীন। পুলিশের তথ্যানুযায়ী, সিএনজি অটোরিক্সা চালক সুমন মিয়া তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে যান। পরদিন লালমাই উপজেলার জগতপুর এলাকায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় রাতের বেলায় অপরিচিত সিএনজি অটোরিকশায় যাতায়াত, চালকের পরিচয় যাচাই এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় এসেছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দূরপাল্লার বাস থেকে মধ্যরাতে নেমে বাড়ি ফেরা যাত্রী, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল।

স্থানীয়দের মতে, পদুয়ার বাজার বিশ্বরোডের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথে রাতের বেলায় যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি মহাসড়কের আশপাশের নির্জন সড়ক, সংযোগপথ ও যাত্রী ওঠানামার স্থানগুলোতে পুলিশি টহল বাড়ানো প্রয়োজন। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত নজরদারি চালানো গেলে অপরাধ প্রতিরোধে সহায়ক হবে বলে মনে করছেন তারা।

সচেতন মহলের দাবি, ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করতে হবে। সিএনজিচালিত অটোরিকশার চালকদের পরিচয় ও যানবাহনের তথ্য সংরক্ষণ, অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধ করা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যাত্রীদের অভিযোগ জানানোর ব্যবস্থা আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দিতে হবে।

এদিকে জান্নাতুত তাজমীন হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রতিরোধে রাতের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং পরিবহণকেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, শুধু ঘটনার পর অভিযান নয়, অপরাধ সংঘটনের আগেই ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

সচেতন মহল বলছে, সড়ক-মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার, সন্দেহজনক কর্মকাণ্ডে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পরিবহণসংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

কুমিল্লার সড়ক-মহাসড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ জনদাবিতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, কার্যকর নজরদারি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার তথ্যানুযায়ী, চলতি বছরের ৯ মাসে কুমিল্লায় খুনের ঘটনা ঘটেছে ১১১টি। আগস্টে হত্যার মামলা ছিল ১১টি, সেপ্টেম্বরে ১৬টি। ডাকাতির মামলা ২টি থেকে বেড়ে ৩টি এবং চুরির মামলা ৩৫ থেকে বেড়ে ৪৪টি হয়েছে। দস্যুতার মামলা হয়েছে পাঁচটি।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় দিনমজুর হত্যা: অপর দিনমজুরের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লায় দিনমজুর হত্যা: অপর দিনমজুরের যাবজ্জীবন কারাদণ্ড

শিশুকে নিপীড়নের ঘটনায় সালিশে লাখ টাকা জরিমানা, মুয়াজ্জিন পলাতক

শিশুকে নিপীড়নের ঘটনায় সালিশে লাখ টাকা জরিমানা, মুয়াজ্জিন পলাতক

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

তাজমীন হত্যা: সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যা: সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন রাজু

আরও পড়ুন

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম