Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জন্মান্ধ হয়েও কেন্দ্রে এসে ভোট দিলেন শাহজাহান

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

জন্মান্ধ হয়েও কেন্দ্রে এসে ভোট দিলেন শাহজাহান

ভোট দিতে এসেছেন জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন শাহজাহান। ছবি: যুগান্তর

Advertisement

জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন। বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন ৮০ বছরের জীবনযুদ্ধে। তবু থামেননি তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ়প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভোটকেন্দ্রে হাজির হয়েছেন শাহজাহান নামে এক প্রবীণ ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই উপজেলার আড়াইবাড়ি ভোটকেন্দ্রে স্বজনদের সহায়তায় এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

শাহজাহান উপজেলার বিশারাবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবা তবদীল হোসেন। জন্মান্ধ হয়েও জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে চলা এ প্রবীণ ভোটার ভোট দিতে পেরে প্রকাশ করেন গভীর আনন্দ ও তৃপ্তি।

ভোট প্রদান শেষে শাহজাহান বলেন, আমি জন্ম থেকেই চোখে দেখি না। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমারও ভোট দেওয়ার অধিকার আছে। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে দায়িত্ব পালন করতে পেরেছি।

কেন্দ্রে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে তার উপস্থিতি ছিল আলোচনার বিষয়। অনেকেই বলেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও শাহজাহানের ভোটদানে আগ্রহ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রবীণ ভোটারদের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ৮৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭০১ জন, নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ৩ জন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

মেসির ভোট পাওয়াটা ‘আশা করেননি’ মাজা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে মাত্র ৩৩ ভোট!

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে মাত্র ৩৩ ভোট!

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ

সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সার্বিয়ায় ভোট শুরু

সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সার্বিয়ায় ভোট শুরু

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম