ব্রাহ্মণবাড়িয়ায় ডেকোরেটরের কাপড়ে মোড়ানো বুথে নেওয়া হয়েছে ভোট
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
ডেকোরেটরের কাপড়ে মোড়ানো ভোটকেন্দ্র। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের পাশে তুল্লাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ কেন্দ্রে নারীদের জন্য আলাদাভাবে ডেকোরেশনের কাপড় দিয়ে বানানো হয়েছে বুথ।
মোট চারটি বুথ বানিয়ে এখানে ভোট নেওয়া হয়। তবে ছোট ছোট করে কক্ষ বানানোয় ভোট গ্রহনকারী পোলিং এজেন্টদের ঠিকভাবে বসারও জায়গা ছিলো না।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জিয়া উদ্দিন বলেন, এ কেন্দ্রে প্রায় পাঁচ হাজার ভোটার। এর মধ্যে দুই হাজার নারী। কিন্তু পর্যাপ্ত জায়গা নেই। যে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে ডেকোরেটরের মাধ্যমে প্যান্ডেল করে চারটি বুথ করা হয়েছে। তবে আলোর কোনো স্বল্পতা ছিল না।

