Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বরগুনা-২ আসনে বিএনপির নুরুল ইসলাম চতুর্থবার নির্বাচিত

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ এএম

বরগুনা-২ আসনে বিএনপির নুরুল ইসলাম চতুর্থবার নির্বাচিত

Advertisement

বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি  ৯০ হাজার ৬ শত ৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে বরগুনা জেলা প্রশাসক ও জেলা  রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তার বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৬ শত ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. সুলতান আহমদ পেয়েছেন ৮৫ হাজার ২ শত ৪৭ ভোট। চার বারের সাবেক  সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির সঙ্গে ডা. সুলতান আহমদের হাড্ডা-হাড্ডি ভোটের লড়াই হয়েছে।

নির্বাচিত ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, মহান আল্লাহ তায়ালার মেহেরবানিতে আমি বিজয়ী হয়েছি। বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের সাধারণ ভোটারদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতাকর্মী এবং সমর্থকরা আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং আলোকিত সুন্দর বরগুনা-২ আসনটি গড়তে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম