Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেবিদ্বারে বিএনপি সভাপতির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Advertisement

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ এএম

দেবিদ্বারে বিএনপি সভাপতির ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

সংগৃহীত ছবি

Advertisement

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের বিএনপি সভাপতির ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় ধামতী নসু মার্কেট এলাকায় বিএনপি নেতার বাগান বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাঘরিষ্ঠতা অর্জন করায় শুক্রবার রাতে উপজেলার ধামতী ইউনিয়নের নসু মার্কেট এলাকায় মিষ্টি বিতরণের ব্যবস্থা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির। 

মিষ্টি বিতরণের এক পর্যায়ে স্থানীয়রা দেখতে পায় নসু মার্কেট এলাকায় ওই বিএনপির নেতার বাগান বাড়ির একটি ঘর আগুনে পুড়ছে। ওই সময় সময় স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরসহ আসবাবপত্র পুরে ছাই হয়ে যায়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির বলেন, আমি ঢাকায় আছি, বিএনপির বিজয়ে নেতাকর্মীদের অনুরোধে সকলকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করি। কিন্তু হঠাৎ এক কর্মী আমাকে ফোন দিয়ে জানায় আমার বাগান বাড়ির ঘরে আগুন লেগেছে। ঘরটি আমরা মিটিং ও চায়ের আড্ডায় ব্যবহার করতাম। কে বা কারা আগুন দিয়ে সেই ঘরটি পুড়িয়ে দিয়েছে। আমি শনিবার বাড়ি এসে থানায় অভিযোগ দাখিল করব।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলত টেন্ডার জমার সুযোগ

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর পলাতক, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম, অতঃপর...

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আরও পড়ুন

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা ও শিশুসন্তানের

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’- ফেসবুক পোস্টের পর সরানো হলো সেই এসিল্যান্ডকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম