Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

Advertisement

দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধের পর গম রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ইতোমধ্যেই আমদানিকারকরা গম আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এতে করে আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুর আশা করছেন বন্দরের আমদানিকারকরা। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত সরকার নতুন এ নির্দেশনা জারি করে।

অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২ সালের ১৩ মে গম রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।

হিলি স্থলবন্দরের আমদানিকারক দিনেশ পোদ্দার জানান, গম রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল, শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভারত সরকার সেটি তুলে নিয়েছে। বর্তমানে ইউক্রেন রাশিয়া থেকে যে গম আমদানি হচ্ছে সেগুলোর দাম কিছুটা কম রয়েছে। সেই তুলনায় ভারতের বাজারে বর্তমানে গমের মূল্য কিছুটা বেশি রয়েছে। এতে করে বর্তমানে ভারত থেকে গম আমদানির সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, আগামী কিছু দিন পর নতুন গম উঠতে শুরু করলে দাম কমে আসবে। এর ফলে গম আমদানিতে যেহেতু কোনো বাধা নেই; সেই সময় গম আমদানি করে দেশের বাজারে কম মূল্যে বাজারজাত করা সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

আধুনিকায়ন হচ্ছে পার্বতীপুর লোকোমোটিভ কারখানা, কেনা হবে ৩০ ইঞ্জিন

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দিনাজপুর শিক্ষা বোর্ডের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

সার সংকটের পর এবার বৃষ্টিতে সর্বনাশ, ডুবল আগাম আলু-ফুলকপি

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

আরও পড়ুন

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

যশোরে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম