Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুরে মিষ্টি বিতরণ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুরে মিষ্টি বিতরণ

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বাঞ্ছারামপুরে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে। এ উপলক্ষে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা সদরে আয়োজিত এ আনন্দ মিষ্টি বিতরণ কর্মসূচি পথচারী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ এবং পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসূফ।

এর আগে সকালে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন জোনায়েদ সাকি। পরে বিকালে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করানো হয়। এতে তিনি অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

যুবদল নেতারা বলেন, জোনায়েদ সাকির নেতৃত্বে বাঞ্ছারামপুর তথা দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ্যাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

শ্রমিক অসন্তোষ মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল

এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

৯৭ শতাংশ কাজ শেষে প্রকল্প বাতিল এবার বিআরটি ভাঙতে ব্যয় হবে ৪৫ কোটি টাকা

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম