Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আর বাড়ি ফেরা হলো না আশিকের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

আর বাড়ি ফেরা হলো না আশিকের

ফাইল ছবি।

Advertisement

মাত্র ২০ বছরের আশিকের জীবন থেমে গেল এক মুহূর্তের অসতর্কতায়। যে পথ তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই পথই হয়ে উঠল মৃত্যু ফাঁদ।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আশিক হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘিওর উপজেলার পঞ্চরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশিক টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রাম এলাকার মওলা মিয়ার ছেলে। 

জানা যায়, সকাল সাতটার দিকে আশিক হোসেন (২০) ও  মো. আলামিন (৩০) মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। পঞ্চরাস্তা এলাকায় আসলে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ধাক্কাটি এতটাই শক্ত ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান আশিক। তার নিথর দেহ পড়ে থাকে সড়কের ওপর। পাশে গুরুতর আহত অবস্থায় কাতরাতে থাকেন আলামিন। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

মানিকগঞ্জ ডিসি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

নির্বাচনে যে ওয়াদা করেছিলাম তা বাস্তবায়ন শুরু হয়েছে: খাদ্যমন্ত্রী

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম