Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদে ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না শিশু আলোমণির

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

মসজিদে ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না শিশু আলোমণির

Advertisement

রংপুরের কাউনিয়ায় বাড়ির পাশে মসজিদে ইফতারি দিয়ে বাড়ি ফেরা হলো না শিশু আলোমণির (৫)। দ্রুতগামী ব্যাটারিচালিত অটোগাড়ির ধাক্কায় প্রাণ হারায় সে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাজিরদহ (বকুলতলা) গ্রামের আলমগীর হোসেনের শিশুকন্যা আলোমণি (৫) ইফতারের নাস্তা দিতে বাড়ির পাশে ফকিরটারী জামে মসজিদে যায়। ইফতার দিয়ে ফেরার পথে বকুলতলা বাজার থেকে একতা বাজার সড়কে ওই মসজিদের পাশে ব্যাটারিচালিত অটোগাড়ি আলোমণিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ওসি নজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম