Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে প্রাণ গেল জেলের

Icon

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে প্রাণ গেল জেলের

Advertisement

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদত হোছাইন (১৭) নামে এক জেলে নিহত হয়েছেন। 

তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আলী হাজী পাড়ার মৃত মো. বাদশার ছেলে। 

ফিশিং ট্রলারের মালিক জসিম উদ্দিন বলেন, তিনদিন আগে শাহাদত অন্য মাঝিমাল্লাদের সঙ্গে সাগরে মাছ শিকারে যান। বুধবার বিকালে অন্য একটি ট্রলারের মাধ্যমে খবর পাওয়া গেছে আমার ফিশিং ট্রলার ডাকাতের কবলে পড়েছে এবং একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ খবরে আমি একটি ট্রলার নিয়ে তাদের উদ্ধার করতে বের হই, উদ্ধার করে নিয়ে আসার পথে সাগরেই তার মৃত্যু হয়।

উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, একমাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ডাকাতদের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। এ ঘটনায় জেলেদের মনে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। 

কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে ফের গোলাগুলি, সোমবার থেকে অবরোধ

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

সাজেকে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ

গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ

আরও পড়ুন

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

চাঁদার টাকায় আধুনিক অস্ত্রের মজুত

জঙ্গল থেকে জনপদ ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

ইতিহাসের সাক্ষী তিতাখাঁ মিতাখাঁ মসজিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম