Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রিহ্যাব থেকে ফেরা ছেলেকে নেশা করতে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে জখম

Advertisement

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

রিহ্যাব থেকে ফেরা ছেলেকে নেশা করতে বাধা দেওয়ায় মাকে কুপিয়ে জখম

Advertisement

বানারীপাড়ায় রিহ্যাব থেকে ফিরে আসা ছেলেকে নেশা করতে বাঁধা দেওয়ার কারণে মা তানিয়া ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় নেশাগ্রস্থ সাহরিয়ার আহম্মেদ আলিফের (২৬) বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে মামলার বাদী সুরাইয়া আক্তার যুগান্তরকে বলেন, তার নাতি সাহরিয়ার আহম্মেদ আলিফ দীর্ঘদিন ধরে একটি রিহ্যাবে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে তাদের অজান্তে পুরনো সহযোগীদের সঙ্গে মিশে আবার নেশায় জড়িয়ে পরে। শুক্রবার ভোররাত অনুমান ৪টার দিকে তার পুত্রবধূ তানিয়া ইসলাম রান্না ঘরে সেহরির খাবার গরম করতে গিয়ে ছেলে আলিফকে নেশা করতে দেখে প্রতিবাদ জানায়।

এতে আলিফ ক্ষিপ্ত হয়ে মা তানিয়া ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করেন। পরে তারা গুরুতর আহত তানিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এ ঘটনায় দাদি সুরাইয়া আক্তার বাদী হয়ে নাতি আলিফের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান এ মামলাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই মো.আতিয়ার রহমান রহমানকে নির্দেশ দেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নেশাগ্রস্থ আলিফকে গ্রেফতার করে কোর্ট হাজতে পাঠান।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান যুগান্তরকে বলেন, আমরা অভিযোগ পেয়ে আলিফকে গ্রেফতার করে কোর্টহাজতে প্রেরণ করেছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম