Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চবিতে ছাত্রশিবিরের উদ্যোগে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর ইফতার ও সাংস্কৃতিক সন্ধ্যা

Advertisement

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

চবিতে ছাত্রশিবিরের উদ্যোগে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর ইফতার ও সাংস্কৃতিক সন্ধ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী।

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাড়ে ৩ সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান বাস্তবায়নে আনুমানিক ৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন ছাত্রশিবির নেতারা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে ও হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে দারসুল কোরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফ উদ্দিন পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। 

ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, রমজান বরকতময় মাস, যা মানুষের মধ্যে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। সুযোগ থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না, খারাপ কাজ করছি না এটাই তাকওয়া।

তিনি বলেন, পবিত্র কুরআন নাজিল হয়েছে এই রমজানে। কেউ জেনারেল শিক্ষায় মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলেও যদি কুরআন না জানে, তবে তার জীবন অপূর্ণ থেকে যায়। সমাজের অন্ধকার দূর করতে কুরআনের শিক্ষাই একমাত্র আলো। রাসুল (সা.)-এর আগমনের সময়কার অজ্ঞ সমাজ কুরআনের মাধ্যমেই আলোকিত হয়েছিল। শিক্ষার্থীরা যে বিষয়ে পড়ুক না কেন, তা কুরআনের দৃষ্টিতে অনুধাবন ও জীবনে প্রয়োগ করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি বলেন, আমরা মনে করেছিলাম, অতীতে সংঘটিত ধর্ষণসহ নানা অপরাধের পরিবেশ আর থাকবে না। কিন্তু এখনও দেশে ৬ থেকে ১৫ বছর বয়সি মেয়েশিশুরাও ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। চুরি-ডাকাতি, মারামারি ও সংঘাতের ঘটনাও ঘটছে।  সমাজের এই নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধে ফিরে আসতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চবির দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক। আরও বক্তব্য দেন চাকসু জিএস সাইদ বিন হাবিব, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ ও সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আলী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০৩০ সালে দুবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

২০৩০ সালে দুবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

আরও পড়ুন

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না নান্নুর

পঞ্চগড়ের নাজিরপাড়া গ্রাম আকাশজুড়ে পাখির মেলা

আকাশজুড়ে পাখির মেলা

বাকলিয়ায় প্রাচীর ভাঙতে বাধা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই ভাই হাসপাতালে

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই ভাই হাসপাতালে

আ.লীগের ঝটিকা মিছিল যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ ক্লোজড

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ২ পুলিশ ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম