Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন। ছবি: যুগান্তর

Advertisement

পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের কালাইয়ে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ খালেদা বিবি এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্র নাথ এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ লেগে থাকতো। বিভিন্ন অজুহাতে বাকি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো, টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একইভাবে শনিবার (গতকাল) বিকালে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেয়। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা খালেদা বিবিকে ফেরৎ দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘরে প্রবেশ করে।  

পরে রাত আনুমানিক ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য তাদের  বাসায় থাকা কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় পরে ঘরে ঢুকে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে। খালেদার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে তাদের ধারণা। 

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ খালেদার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্র নাথ জানান, ঘরের ভেতরে খালেদা বিবিকে ওড়না প্যাচানো অবস্থায় পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম