Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দোহারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

দোহারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Advertisement

ঢাকার দোহার উপজেলায় গাছের কাটা ডাল নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা বাহ্রা বাগেরকাঁচা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ (৬৫) ওই গ্রামের মৃত উসমান বেপারীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, রোববার সকালে বাড়ির উঠানে গাছের কাটা ডাল নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী সেলিমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিমের ছোট ছেলে রিয়াজুল ধারালো ছ্যান ও একটি চাইনিজ কুড়াল দিয়ে নুর মোহাম্মদের ঘাড়ে, মাথায় ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা রক্তাক্ত অবস্থায় নুরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী সেলিম বেপারীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মামলা চলছে।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গাছের ডাল নিয়ে বাগবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেলিমের ছোট ছেলে রিয়াজুল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছ্যান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজ ফ্ল্যাটে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা

নিজ ফ্ল্যাটে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা

ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি

ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ তদারকি কমিটি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম