Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আটক ৪

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৪৩ এএম

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আটক ৪

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আটক ৪। প্রতীকী ছবি

Advertisement

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরবর্তীতে হ্যান্ডকাফসহ চারজনকে আটক করা হয়েছে।

রবিবার (১ মার্চ) রাতে উপজেলার ২নম্বর গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা ‘ইসমাইল মোড়’ এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি জাফর আলী খান জানান, শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানার পুলিশ একটি অপহরণ মামলার আসামিকে ধরতে গেলে স্থানীয়রা ডাকাত ও ভুয়া পুলিশ প্রচার করে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই থানার এগারো পুলিশ সদস্য আহত হয়।

এসময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানা হতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া দুই আসামিসহ চার জনকে আটক করে থানায় নিয়ে যান।

আটককৃতারা হলেন, মো. মনিরুজ্জামান, আহসান (পিতা. মৃত মোতালেব), আদিল (পিতা মনিরুজ্জামান), লিপি আক্তার (স্বামী. মনিরুজ্জামান)।

এ হামলায় আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’— পুলিশকে সাবেক শিবির নেতা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম