Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মামাতো বোনের স্বামীকে হত্যা, ভাই-বোনের যাবজ্জীবন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ এএম

মামাতো বোনের স্বামীকে হত্যা, ভাই-বোনের যাবজ্জীবন

ফাইল ছবি।

Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যা মামলায় ভাই-বোনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (২ মার্চ) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়ের হাসান আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার।

মামাতো বোনের স্বামী কাশেদ আলীকে কুপিয়ে হত্যা করে লাশ পাটক্ষেতে পুঁতে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাহেদা বেগম (৩২) ও তার ভাই মো. লিয়াকত আলী (৪৫)। তারা সিংগাইর উপজেলার কানাইনগর এলাকার প্রয়াত জয়নাল পালের সন্তান। 

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন মো. আজমত মিয়া। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২২ অক্টোবর সাহেদা ও লিয়াকত আলী তাদের মামাতো বোনের স্বামী কাশেদ আলীকে কুপিয়ে হত্যা করেন। পরে লাশ গোপন করতে পাটক্ষেতে পুঁতে রাখা হয়। পরদিন নিহতের স্ত্রী সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২২ জুলাই সিংগাইর থানার তৎকালীন এসআই রুহুল আমিন সাহেদা, লিয়াকত আলী ও আজমত মিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সাহেদা ও লিয়াকত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তাদের আরও কারাভোগ করতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার। অপর আসামি মো. আজমত মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম