Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভিজিডির চালে পোঁকা, খাদ্য কর্মকর্তা দোষ দিচ্ছেন বৃষ্টির

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পিএম

ভিজিডির চালে পোঁকা, খাদ্য কর্মকর্তা দোষ দিচ্ছেন বৃষ্টির

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার চান্দিনায় ঈদ উপলক্ষে গ্রামীণ দারিদ্র্য ও দুস্থ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির (ভিজিডি) বস্তাভর্তি নষ্ট চালে পোকা পাওয়া গেছে। ওই চাল বিতরণের পর বাড়ি থেকে আবার ইউনিয়ন পরিষদে ফেরত নিয়ে আসেন সুবিধাভোগীরা। উপজেলা খাদ্যগুদাম থেকে নষ্ট চাল সরবরাহ করার পর বৃষ্টির পানিকে দুষছেন খাদ্য কর্মকর্তা।

জানা যায়, ঈদকে সামনে রেখে সারা দেশের ন্যায় চান্দিনার বিভিন্ন ইউনিয়নে ভিজিডি কার্ডের সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে। গত সপ্তাহের শেষদিকে উপজেলার বাতাঘাসী ইউনিয়নে ১শ সুবিধাভোগীর জন্য ৩ মেট্রিক টন চাল সরবরাহ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়।

সে মোতাবেক চালও বিতরণ করেন বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান। সুবিধাভোগীরা ইউনিয়ন অফিস থেকে ৩০ কেজির বস্তাভর্তি চাল বাড়িতে নিয়ে যাওয়ার পর বিপদে পড়েন অন্তত ১৬ সুবিধাভোগী। তাদের বস্তার পুরো চাল পঁচা ও পোকায় আক্রান্ত। সঙ্গে সঙ্গেই ওই চাল নিয়ে হাজির হন ইউনিয়ন অফিসে। কিন্তু ওই চাল তাৎক্ষণিক পরিবর্তন করে দেওয়ার সুযোগ ছিল না চেয়ারম্যানের।

বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুর রহমান বলেন, আমি চাল বিতরণ করে অফিসে বসার কিছুক্ষণ পর থেকে এক এক করে কার্ডধারী সুবিধাভোগীরা মাথায় করে চালের বস্তা নিয়ে আমার অফিসে আসে। তাদের কথা শুনে আমি বস্তা খুলে দেখি, চালগুলো পঁচে কালচে হলুদ হয়ে আছে। আর সেগুলোতে ছোট-বড় পোকার অভাব নেই। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আমি উপজেলায় যোগাযোগ করি এবং সেই চালগুলো ইউনিয়ন অফিসে রেখে দেই। মূলত গুদাম থেকে আমাকে যে একশ বস্তা চাল দেওয়া হয়েছে তার মধ্যে ১৬ বস্তার চাল নষ্ট। প্লাস্টিকের বস্তায় চালগুলো থাকায় বিতরণের সময় আমরাও দেখিনি।

ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য অভিযোগ করে বলেন, খাদ্য গুদামে নষ্ট চালের বস্তা থাকবে কিভাবে? গুদামের সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজসে এমন ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাইমুল করিম টিটু বলেন, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ থেকে যে চাল বিতরণ করা হয়েছে সেগুলো আমাদের ৭নং গুদাম থেকে। আর ওই গুদামের ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে কয়েকটি বস্তার চাল নষ্ট ছিল। শ্রমিকরাও সেগুলো খেয়াল করেনি। চালগুলো আমরা ফেরত নিয়ে এসে ভালো চাল দেব।

এদিকে, সরেজমিনে খাদ্যগুদামের ৭নং গোডাউনে গিয়ে দেখা যায় ছাদের যে অংশটিতে চুইয়ে বৃষ্টির পানি পড়ার কথা বলছেন সেই অংশে চালের কোনো বস্তাই ছিল না। এমনকি গত ৬ মাসেরও বেশি সময় ধরে বৃষ্টি হয়নি। বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান স্থানীয়রা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু

ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

চালের ড্রামে পোকা? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান

চালের ড্রামে পোকা? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান

চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা

চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম