Logo
Logo
×

সারাদেশ

বাবা আত্মহত্যা করেন বিষপানে, চালকের ঝুলন্ত লাশ মিলল গাছে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

বাবা আত্মহত্যা করেন বিষপানে, চালকের ঝুলন্ত লাশ মিলল গাছে

বগুড়ার শাজাহানপুরে বাড়ির পাশে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মশিউর রহমান বাবু নামে এক চালকের মরদেহ পাওয়া গেছে। তার বাবা আত্মহত্যা করেছিলেন বিষপানে। আর তার ভাই আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

এদিকে মশিউর রহমান বাবুও এর আগে বিষপান করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে মশিউর রহমান বাবুর (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে।

দুপুরে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পেশায় গাড়িচালক মশিউর রহমান বাবু বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। সোমবার রাতে বাবু ও পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি গাছে গলায় রশি প্যাঁচানো অবস্থায় বাবুর মরদেহ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, ড্রাইভার মশিউর রহমান বাবু মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও একবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তার বাবা বিষপানে আত্মহত্যা করেছেন। বাবুর ভাইও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রাথমিক তদন্তে মানসিক কারণে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম