Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশুকে ধর্ষণ, প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

শিশুকে ধর্ষণ, প্রতিবেশীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Advertisement

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত নজরুল গাজীকে (৪০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। একসঙ্গে ঘুমানোর সময় ওই শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী নানা নজরুল গাজী। আটকের পর তিনি বলেন- ‘ভুল করেছি, ক্ষমা করে দিন।’

সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করে নিয়ে যায় অভয়নগর থানা পুলিশ।

ভুক্তভোগী ওই শিশুর ফুফু জানান, সোমবার সকালে আমার বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে ভাইয়ের ওই শিশুকন্যা। একপর্যায়ে সে প্রতিবেশী নজরুল গাজী কর্তৃক ধর্ষিত হয়েছে বলে জানায়। ইফতারের পর তাকে বিশ্বাস ক্লিনিকে নিয়ে গেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। পরে ওই ক্লিনিকের ঠিকানায় নজরুলকে আসতে বলা হয়। রাত ৮টার দিকে তিনি ক্লিনিকে পৌঁছলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

ধর্ষণের শিকার ওই শিশু জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিলেন নজরুল গাজী। সেই কারণে সে ভয়ে বাড়ির কাউকে জানায়নি।

অভিযুক্ত নজরুল গাজী ধর্ষণের অভিযোগ স্বীকার করে জানান, প্রতিবেশী হিসেবে ওই শিশু তাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাতে ওই শিশুর সঙ্গে ঘুমান তিনি। ঘুমানোর সময় ওই শিশুকে ধর্ষণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ভুল করে ওই সময় এ কাজ করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন।’

আটক নজরুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। তিনি খুলনা জেলার জেলখানা ঘাট এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করেন এবং পেশায় দিনমজুর।

অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম