Logo
Logo
×
   

সারাদেশ

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে এক ঘণ্টার মুক্তি ফজলুর রহমানের

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে এক ঘণ্টার মুক্তি ফজলুর রহমানের

রাজবাড়ীতে এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মৃত বাবার জানাজায় অংশ নিয়েছেন নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজলুর রহমান।মঙ্গলবার (৩ মার্চ)  দুপুরে সদর উপজেলার ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় তিনি বাবার জানাজায় অংশ নেন। 

ফজলুর রাজবাড়ী সদর উপজেলার ভবানিপুর এলাকার মৃত খালেক প্রামাণিকের ছেলে। 

জেলা কারাগার সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত ৩টার দিকে ফজলুরের বাবা খালেক প্রামাণিক ক্যানসারে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। বাবাকে শেষ দেখা ও জানাজায় অংশ নিতে ফজলুরের ভাই মো. শামীম রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। 

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এক ঘণ্টার জন্য ফজলুর রহমানের প্যারোলে মুক্তি মেলে।  পরে পুলিশ পাহারায় তিনি তার বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির যুগান্তরকে বলেন, মৃত বাবার জানাজায় অংশ নিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজলুর রহমানের এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি মেলে।  পুলিশি পাহারায় তিনি তারা বাবার জানাজা ও ভবানীপুর কবরস্থানে দাফনকাজে অংশ নেন। জানাজা ও দাফন শেষে পুনরায় তাকে কারাগারে নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .