Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসন ঘরের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জেরিন আক্তার (১৯) পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা ফারুকের স্ত্রী। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেমনগর এলাকার আবুল কালামের মেয়ে। তার তিন মাস বয়সি একটি শিশুসন্তান রয়েছে।

মৃতের স্বজনেরা জানান, দেড় বছর আগে ফারুকের সঙ্গে জেরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা ফারুকের মাদকাসক্তির বিষয়টি জানতে পারেন। ফারুক মাদকাসক্ত হয়ে ঘরে ফিরে জেরিনকে প্রায়ই মারধর করতেন। 

সোমবার রাতে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জেরিনের বাড়িতে আসেন তারা। পরে পুলিশের সহায়তায় জেরিনের লাশ উদ্ধার করা হয়। 

স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় ফারুক জেরিনকে শ্বাসরোধ করে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন।

জেরিনের বাবা আবুল কালাম জানান, মাদকাসক্ত ফারুক নেশার টাকার জন্য প্রায়ই তার মেয়েকে মারধর করত। মেয়ের সংসার বাঁচাতে একাধিকবার টাকাও দিয়েছেন তিনি। প্রতিবেশীদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, সোমবার রাতেও ফারুক তার মেয়েকে মারধর করেছে। 

ফারুক জেরিনকে মেরে ফাঁসির নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন আবুল কালাম।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম