Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা

নিহত যুবদল নেতা বিল্লাল মিশরী। ছবি: সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে বিল্লাল মিশরী (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কবির মহুরী নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টায় রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব-রেজিস্টার মসজিদের বিপরীতে তরমুজের আড়তে এ ঘটনা ঘটে।

মো. বিল্লাল মিশরী রায়পুরের কেরোয়া ইউনিয়ন ৩ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি ও ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ, বিল্লাল ওই আড়তে তরমুজ কিনতে যান। এ সময় পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের বয়াতিবাড়ির শাহ আলমের ছেলে রিকশাচালক রহমান (৩৫) ভাড়া নিয়ে আরেক রিকশাচালককে মারধর করেন। এ সময় বিল্লাল ও কবির বাধা দেন। এতে রহমান উত্তেজিত হয়ে বিল্লালকে মারধর করে পালিয়ে যান। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে বিল্লালের মৃত্যু হয়।

বিল্লালের স্বজন আইনজীবী সহকারী টিপু হোসেন জানান, বিল্লালকে চোখে, মুখে, বুকে কিল ঘুসি মেরে মারাত্মক জখম করে পালিয়েছে রহমান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বিল্লালের বোন বিলকিস আক্তার বলেন, মারধরের পর থেকেই বিল্লাল বুক ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিলেন। আমরা নিঃস্ব হয়ে গেলাম, তার সন্তানরা এতিম হয়ে গেল। আমরা এর বিচার চাই।

রহমানের বাবা শাহ আলম বলেন, আমি কিছুই জানিনা। অপরাধ করলে আইনানুযায়ী তার বিচার হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বিল্লালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম