Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে সাঁড়াশি অভিযানে এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

সাভারে সাঁড়াশি অভিযানে এমপি ডা. দেওয়ান সালাউদ্দিন

Advertisement

সাভারের আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার তিনি নিজেই আশুলিয়ার কাঠগড়ার আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি আশুলিয়ার আলতাফনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে পতিত আওয়ামী লীগ নেতা রুবেল মণ্ডল ও বাবুল নামে দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে সংসদ সদস্যের অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত  মাদক ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোনো দল নাই। সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে।

তিনি বলেন, তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতার প্রথম ১০০ দিনের মধ্যে এ ধরনের অভিযান চালিয়ে ক্রিমিনাল, চাঁদাবাজ, জমিদখলকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিজে থেকে অভিযান পরিচলনা করবেন।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, দুই চাঁদাবাজের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম