জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চাই: এমপি আনিসুর
Advertisement
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম
মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চান, আমরাও সেভাবেই জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চাই।
শুক্রবার (৬ মার্চ) ডাসার উপজেলার ভূরঘাটা–কোটালীপাড়া সড়কের ঘোষেরহাট চৌরাস্তার গুমার খালের ওপর নির্মিত গার্ডার ব্রিজ এবং কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, তার নির্বাচনি এলাকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যাবেন। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো উল্লেখযোগ্য উপজেলার সঙ্গে পাল্লা দিয়ে কালকিনি, ডাসার ও মাদারীপুরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, ডাসার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী মামুন শিকদার, ডাসার উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার নুরুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা।

-69aadf18ef7b0.jpg)