Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাঠির এক আঘাতে কৃষকের মৃত্যু

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম

লাঠির এক আঘাতে কৃষকের মৃত্যু

গ্রেফতার সুলতান মাহমুদ

Advertisement

বগুড়ার ধুনটে প্রতিবেশী নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নাতি সুলতান মাহমুদকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

নিহতের ছেলে আবদুল মোমিন শুক্রবার সকালে ধুনট থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

পরিবারের সদস্যরা দাবি করেছেন, নাতি সুলতান মাহমুদ (৩৫) মানসিক ভারসাম্যহীন।

নন্দীগ্রাম থানার ওসি আতিকুল ইসলাম জানান, দুপুরে ওই আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত সঞ্জব আলী শেখ বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। আসামি প্রতিবেশী নাতি সুলতান মাহমুদ একই এলাকার হোসেন আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন জীবন-যাপন করছেন। অনেক চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে তার আচরণ অস্বাভাবিক হয়ে যায়।

এ সময় সঞ্জব আলী কৃষিকাজের জন্য বাড়ি থেকে জমির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুলতান মাহমুদ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এদিকে প্রতিবেশী দাদাকে হত্যার অভিযোগে সুলতান মাহমুদকে আটক করে ধুনট থানায় সোপর্দ করা হয়। এছাড়া নিহতের ছেলে আবদুল মোমিন শুক্রবার সকালে থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরা দাবি করছেন হামলাকারী সুলতান মাহমুদ মানসিক ভারসাম্যহীন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দুপুরে একমাত্র আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন আ.লীগ নেতা

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিনাটিকিটে ট্রেন ভ্রমণের তিন দিন পর চিরকুট-ভাড়া রেখে গেলেন যাত্রী

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

বিএনপি কোনো হুমকি-ধমকিতে ভয় পায় না: মীর শাহে আলম

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম