Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের কথা বলে ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা, ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

বিয়ের কথা বলে ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা, ছাত্রদল নেতা গ্রেফতার

Advertisement

সাভারের আশুলিয়ায় বিয়ের কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাবু ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গত ৪ মার্চ আশুলিয়া থানায় এক ভুক্তভোগী অভিযোগ দেন। তদন্তের পর ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলার নথিভুক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত বাবু ভূঁইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগে জানা যায়, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু বক্কর ভূঁইয়া ওরফে বাবু ভূঁইয়া দীর্ঘদিন প্রেমের সম্পর্কের নামে শারীরিক সম্পর্কের পর ভুক্তভোগী নারী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন।

এজাহারে জানা যায়, অভিযুক্ত বাবু ভূঁইয়া নিজেকে স্থানীয় ছাত্রদলের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন; কিন্তু নারীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত কৌশলে সম্পর্ক অস্বীকার করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এমনকি বিষয়টি ধামাচাপা দিতে ভয়ভীতি দেখানো এবং টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

পরিবারের দাবি, চার মাসের অন্তঃসত্ত্বা ওই নারী এখন সামাজিক ও মানসিক চাপে ভেঙে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে শেষপর্যন্ত তা ব্যর্থ হয়।

আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। অভিযোগ সত্য প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারীর প্রতি সহিংসতার এ ঘটনায় স্থানীয় মানবাধিকারকর্মীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করে পরে অস্বীকার করা গুরুতর অপরাধ এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

গাড়ি আটকে মালামাল লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

যুবলীগ নেতাকে অপহরণ, ছাত্রদল নেতা আটক

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

আরও পড়ুন

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম