Logo
Logo
×

Advertisement

রাজধানী

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Advertisement

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) এবং গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তারা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ভবানীপুরে হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, আশুলিয়া থানার এসআই মো. ছাইয়েদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পবনারটেক এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর কার্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামাল সরদারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং কালো রঙের একটি পুরোনো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অন্যদিকে, মানিক সরকারের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের নোট সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। এ অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

সাভারে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩, উদ্ধার মাত্র ১৩ হাজার

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

আরও পড়ুন

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ২

মুয়াজের ছোট্ট শরীরে আবারও ক্যানসার

মুয়াজের ছোট্ট শরীরে আবারও ক্যানসার

প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা ডেসকোর

প্রি-পেইড গ্রাহকদের জরুরি নির্দেশনা ডেসকোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম