Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিপীড়নের শিকার তরুণী

Advertisement

বোনের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক ধরে হেঁটে যাওয়ার পথে সাভারে এক তরুণীকে (২০) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে।

গ্রেফতার যুবকের নাম আমিনুল ইসলাম (২৮)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভার লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) বিপরীত পাশে অবস্থিত মিলিটারি ফার্মের মিনি চিড়িয়াখানাসংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তরুণী উচ্চ মাধ্যমিক পাশ করে আশুলিয়ার বাইপাইল এলাকায় তার বোনের বাসায় থেকে চাকরির খোঁজ করছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বোনের সঙ্গে কথা কাটাকাটি হলে তিনি কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে মহাসড়ক ধরে সাভারের দিকে হাঁটতে থাকেন।

তিনি বিপিএটিসি ও মিনি চিড়িয়াখানা এলাকায় পৌঁছলে অভিযুক্ত আমিনুল তাকে পেছন থেকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে নির্জন স্থানে তরুণীকে জাপটে ধরে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ওই সময় মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে এক যুবক তরুণীর চিৎকার শুনতে পেয়ে কাছেই দায়িত্বরত পুলিশের একটি টহল দলকে অবহিত করেন।

এসআই মোস্তাকিম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্স নিয়ে জঙ্গলে তল্লাশি চালাই। কয়েক মিনিটের ব্যবধানেই মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। তরুণী শারীরিকভাবে অক্ষত থাকায় রাতেই তার পরিবারকে খবর দিয়ে ভগিনীপতির জিম্মায় তুলে দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তিন যুবক গ্রেফতার

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম