Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছোট বোনকে হয়রানির প্রতিবাদ করায় বড় বোনকে হত্যা, গ্রেফতার ১

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

ছোট বোনকে হয়রানির প্রতিবাদ করায় বড় বোনকে হত্যা, গ্রেফতার ১

Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাটাকা থানা এলাকায় ছোট বোনকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বড় বোনকে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রংপুরের বদরগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মো. আবুল কালামকে (৩৫) গ্রেফতার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগীরা পাঁচ হাজার টাকার বিনিময়ে ভিকটিম বড় বোন শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়। বিষয়টি বড় বোন শাহিদা খাতুন ছোট ভাইকে জানালে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকেন স্থানীয়রা। কিন্তু গ্রেফতারকৃত আসামিরা সালিশের দিন উপস্থিত না থাকার কারণে বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।

এতে ক্ষুব্ধ হয়ে ওঠে আসামিরা। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় শাহিদা খাতুনকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোডে আব্দুল মতিন আনছারী বাড়িতে অভিযান আত্মগোপনে থাকা আসামি আবুল কাশেমকে গ্রেফতার করে। তিনি কুড়িগ্রাম জেলার সদর থানার চর হৃষিকেশ গ্রামের হোসেন আলীর ছেলে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কাশেম হত্যার দায় স্বীকার করেছে বলে র‌্যাব সূত্র জানায়। শুক্রবার তাকে সংশ্লিষ্ট কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম