Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ত্বকীর কবর জিয়ারত, দ্রুতবিচার দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম

ত্বকীর কবর জিয়ারত, দ্রুতবিচার দাবি

Advertisement

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-নাগরিক সংগঠনের নেতারা।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবর জিয়ারত করেন তারা।

এর আগে ত্বকীর প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, খেলাঘর আসর, গণসংহতি আন্দোলন, ক্রান্তি খেলাঘর আসর, সমমনা, কমিউনিস্ট পার্টি, বাসদ, মহিলা পরিষদ, উদীচী, অনুভবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও নাগরিক সংগঠন।

ওই সময় উল্লেখিত সংগঠনের নেতারা দীর্ঘ সময় ধরে  চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের দাবি জানান।

ওই সময় উপস্থিত ছিলেন- ত্বকীর পিতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, তার ছোট ছেলে রাকিব মুহাম্মদ সাকি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, প্রদীপ ঘোষ বাবু, জাহিদুল হক দিপু, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগরের আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, সদস্য সচিব পপি রানী সরকার, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ, সমগীতের সাবেক সভাপতি অমল আকাশ, কবি কাজল কানন, সাংবাদিক রহমান সিদ্দিক, সমমনা সাবেক সভাপতি দুলাল সাহা, নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি জহিরুল ইসলাম মিন্টু, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ৬ মার্চ অপহরণের দুই দিন পর ত্বকীর মরদেহ উদ্ধার হয়েছিল শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে। এর এক বছর পর সংবাদ সম্মেলন করে কোথায়, কার নির্দেশে, কিভাবে ত্বকীকে হত্যা করা হয়েছিল তার বিস্তারিত জানিয়েছিল মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব।

২০১৪ সালের ৫ মার্চ র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। ২০১১ সালে সিটি নির্বাচনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে অবস্থান নেওয়া, সংসদ সদস্য শামীম ওসমানের চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে জনগণকে সংগঠিত করায় রফিউর রাব্বির ওপর ক্ষুব্ধ হয়েছিলেন সংসদ সদস্য ও তার অনুগতরা। তাকে শায়েস্তা করতেই ছেলেকে হত্যা করেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডাকাত বাবাকে গ্রেফতারে পুলিশকে সহায়তার অভিযোগ, বিএনপি নেতাকে কুপিয়ে জখম

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি ছাত্রলীগ নেতা হাবিবের

শ্রমিক আন্দোলন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে গ্রেফতার ৫

শ্রমিক আন্দোলন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে গ্রেফতার ৫

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

শ্রমিকদের উসকানি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২১ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৬

আরও পড়ুন

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম