Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেতাদের অন্যায় আবদার ওসি–ইউএনওকে না মানার নির্দেশ মন্ত্রীর

Advertisement

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

নেতাদের অন্যায় আবদার ওসি–ইউএনওকে না মানার নির্দেশ মন্ত্রীর

কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি ওসি ও ইউএনওকে নির্দেশ দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক নেতাকর্মীর অন্যায় আবদার বা প্রভাব খাটানোর চেষ্টা হলে তা যেন কোনোভাবেই প্রশ্রয় দেওয়া না হয়।

রোববার (৮ মার্চ) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিকাল ৩টার দিকে শুরু হওয়া সভায় মন্ত্রী উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের সমস্যার কথা শোনেন এবং সেগুলোর যথাযথ সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যদি অনৈতিক কাজে জড়িত হয়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সে যেই হোক— এমনকি তার ঘনিষ্ঠ কেউ হলেও আইনের বাইরে থাকার সুযোগ নেই।

তিনি উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কোনো নেতাকর্মী যদি তার নাম ভাঙিয়ে কোনো অনৈতিক কাজ করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি জানান, কেউ তার নাম ব্যবহার করে কোনো বিশেষ সুবিধা চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি তাকে ফোন করে বিষয়টি নিশ্চিত হতে পারেন।

এ সময় তিনি রাজনৈতিক নেতাকর্মীদেরও সতর্ক করে বলেন, অযথা থানায় বা সরকারি বিভিন্ন দপ্তরে বসে থাকা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি এলাকায় সালিশ–বিচারের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকেও দূরে থাকার নির্দেশ দেন তিনি।

সভায় তিনি সাটুরিয়ার ঐতিহ্যবাহী স্থাপনা বালিয়াটি জমিদার বাড়িকে পর্যটন খাতের আওতায় এনে উন্নয়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে মন্ত্রী দুস্থদের মাঝে চাল বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

দিনের কর্মসূচি শেষে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ইফতার করেন মন্ত্রী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার দিলেন খাদ্যমন্ত্রী

ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী

ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

লালনের দর্শন সম্প্রীতি ও মানবতার পথ দেখায়: খাদ্যমন্ত্রী

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

রমজানে খাদ্য সরবরাহে বড় সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম