Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

ফাইল ছবি।

Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জে মোকলেছুর রহমান নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ মার্চ) বিকালে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই বিকাশ এজেন্টকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা যায়, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। হামলায় মোকলেছুর রহমানের মাথায় গুরুতর জখম হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

রাত নামলেই ভয়ংকর হয়ে ওঠে কুমিল্লার সড়ক-মহাসড়ক

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ব্যাংকের ২ কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম