Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ক্যানসারে আক্রান্ত আরও এক নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

ক্যানসারে আক্রান্ত আরও এক নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

ক্যানসারে আক্রান্ত আরও এক নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: যুগান্তর

Advertisement

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল তার নিজ এলাকা কলমাকান্দায় পলি গুপ্তা (৪৭) নামে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত আরও এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। পলি গুপ্তা কলমাকান্দা উপজেলার হরিণধরা গ্রামের বাসিন্দা। 

ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পলি গুপ্তার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস ধরে তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। তার স্বামী ক্ষিতিন্দ্র তালুকদার কৃষিকাজ করে সংসার চালান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, তবে দুজনই বর্তমানে বেকার।

শুরুতে কৃষিকাজের আয় দিয়ে কিছুদিন স্ত্রীর চিকিৎসা চালালেও পরে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। রোববার (৮ মার্চ) লোক পাঠিয়ে পলি গুপ্তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে তার রেডিওথেরাপি চিকিৎসা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন ব্যারিস্টার কায়সার কামাল। জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশুদের অস্ত্রোপচারে সহায়তা করা এবং ক্যানসার রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে তার ভূমিকা এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত।

এর আগে দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকার কৃষ্ণ হাজং (৩৪)-এর কিডনি জটিলতা ধরা পড়লে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। পরে ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় তার মা চারুবালা হাজং (৫৮) ছেলেকে একটি কিডনি দান করেন। সফল অস্ত্রোপচারের পর কৃষ্ণ হাজং বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এছাড়াও তার সহযোগিতায় কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ৩০ রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশু, টিউমার আক্রান্ত রোগী এবং ক্যানসার রোগী।

এছাড়া দুই উপজেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে প্রায় ১৭ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রায় এক হাজার ছানি আক্রান্ত রোগীর চোখের অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।

এ বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের কষ্ট লাঘব করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমি দায়িত্ব নয়, বরং নৈতিক কর্তব্য মনে করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত পলি গুপ্তাকে ঢাকার একটি হাসপাতালে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম