Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম

বাগেরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

Advertisement

বাগেরহাটের কচুয়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসা অন্তঃসত্ত্বা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ফেরদৌস হাওলাদার (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দুপুরে চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

১৯ বছরের ওই গৃহবধূ বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

অভিযুক্ত ফেরদৌস হাওলাদার (৩০) কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী গ্রামে কেরামত হাওলাদারের ছেলে।

নির্যাতিত ওই নারী কচুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তার সঙ্গে থাকা দুজন কৌশলে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় ও মাদকসেবন করিয়ে তাকে অচেতন করে। পরে ফেরদৌসসহ একাধিক ব্যক্তি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি শংকর পাইক জানান, ভুক্তভোগী নারী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তিনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বুঝতে পেরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশি পাহারায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নির্যাতিত নারীর অভিযোগের প্রেক্ষিতে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম