Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেহরিতে ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিস্তার চর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:২১ পিএম

সেহরিতে ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিস্তার চর

ছবি: সংগৃহীত

Advertisement

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে যায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তার চরাঞ্চল গোবর্ধন স্প্যার বাঁধ এলাকায় এ ঝড় আঘাত হানে।

এলাকাবাসী জানান, ভোররাতে সেহরি খাওয়ার সময় হঠাৎ আকাশ কালো হয়ে যায়। তার কিছুক্ষণ পরে শুরু হয় ঝড়বৃষ্টি। মাত্র ১০ মিনিট তাণ্ডব চালায় ঝড়। এতে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ে ভেঙে গেছে ঘরবাড়ি। বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে ঘরের আসবাব ও দোকানের মালামাল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। দিনভর বিদ্যুৎ সরবরাহ লাইন সচল করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।

কৃষকরা জানান, আলু, তামাক, মিষ্টিকুমড়া ও ভুট্টাসহ নানান জাতের সবজিখেত পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়েছে। আলুখেতে বৃষ্টির পানি জমে আলু সংগ্রহে বিড়ম্বনায় পড়েছেন চাষিরা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ এলে তা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে। আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালমনিরহাটে বিপুল পরিমাণ ডলারসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাটে বিপুল পরিমাণ ডলারসহ যুবক গ্রেপ্তার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম