Logo
Logo
×
   

সারাদেশ

কমলগঞ্জে ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত, সংযোগ বিচ্ছিন্ন

Icon

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম

কমলগঞ্জে ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ৩ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত, সংযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে ৩টি ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দুপুর সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সাড়ে ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী আকস্মিক বজ্রসহ ঝড়ের তাণ্ডবে এ ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রবৃষ্টি ও ঝড়ের কারণে গাছ ও খুঁটি ভেঙে বিদ্যুৎ লাইনের ক্ষতি সাধিত হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় ৩টি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে গেছে। এছাড়া অন্যান্য আরও কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। ঝড়ের পর বিদ্যুৎ কর্মীরা ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ জানান, ঝড়ে কয়েকটি স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ভেঙে কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .