Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাইকোর্টের রায় অমান্য

বরখাস্তকৃত চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও প্রদান

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৬:১০ পিএম

বরখাস্তকৃত চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও প্রদান

হাইকোর্টের রায় অমান্য করে বরখাস্তকৃত চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও দেওয়ার প্রতিবাদে ৯ জন ইউপি সদস্য এই সংবাদ সম্মেলন করেন। ছবি: যুগান্তর

Advertisement

হাইকোর্টের রায় অমান্য করে বরখাস্তকৃত চেয়ারম্যানকে ভিজিএফ চালের ডিও দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন পরিষদের সদস্যরা।  

শনিবার (১৪ মার্চ) দুপুরে ওই ইউপি পরিষদ ভবনের বারান্দায় ৯ জন সদস্য এই সংবাদ সম্মেলন করেন। এ সময় প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ভিজিএফের চাল বিতরণের দাবি করেন তারা। 

সংবাদ সম্মেলনে তারা জানান, বরখাস্তকৃত চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ওয়ার্ড কমিটির স্বাক্ষর ছাড়াই একক সিদ্ধান্তে গোপনে ভিজিএফ সুবিধাভোগীদের তালিকা দাখিল করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ২৫শ সুবিধাভোগীর চালের ডিও প্রদান করলে তিনি শুত্রবার সেই চাল উত্তোলন করে তার বাড়ির গোডাউনে নিয়ে যান। ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে স্বৈরাচারের দোসর চেয়ারম্যানকে বরখাস্তের রায় জেলা প্রশাসকের কার্যালয় পৌঁছলেও তা বাস্তবায়নে কর্তৃপক্ষ টালবাহানার আশ্রয় নেয়।

উল্লেখ্য, অনিয়ম ও দুর্নীতির দায়ে ইউপি সদস্যদের অনাস্থায় ২০২৫ সালের মার্চ মাসে ইউপি চেয়ারম্যান লিপটনকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।হাইকোর্টে রিট পিটিশন করে বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় তিনি চেয়ারম্যান পদ ফিরে পান।  পরে ইউপি সদস্যরা চেম্বার আদালতে গেলে গত ১ ফেব্রুয়ারি তার বরখাস্তের আদেশ পুনঃবহাল হয়। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম