Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদক-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলতে হবে: এমপি আবুল হোসেন

Advertisement

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

মাদক-সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলতে হবে: এমপি আবুল হোসেন

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি আবুল হোসেন খান

Advertisement

মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলতে হবে উল্লেখ করে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ২০০১ সালে আমি যখন এমপি ছিলাম তখনও বাকেরগঞ্জ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ছিল। বর্তমানেও এর কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

সভায় এমপি আবুল হোসেন খান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি ও সরকার বদ্ধপরিকর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম